“বাবুগঞ্জ মুলাদির প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি” -মতবিনিময় সভায় আতিকুর রহমান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




“বাবুগঞ্জ মুলাদির প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি” -মতবিনিময় সভায় আতিকুর রহমান

“বাবুগঞ্জ মুলাদির প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি” -মতবিনিময় সভায় আতিকুর রহমান




বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জ মুলাদির প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার,এই সরকার সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছে । সরকারের উন্নয়ন ভাবনা বাস্তবে রুপ দিতে পারেনি বাবুগঞ্জ-মুলাদির সাংসদরা। তারা শুধু নিজেদের উন্নয়ন নিয়ে ই ব্যাস্ত ছিলেন। এ অঞ্চলের প্রত্যন্ত এলাকায় তাকালেই তার প্রমান পাওয়া যায়। বিগত দিনে আপনারা এখানকার এমপিদের কার্যক্রম দেখেছেন। তাই পরিবর্তনের স্বার্থে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ভেবে চিন্তে আপনাদের মূল্যবান রায় দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। গতকাল বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় প্রতিষ্ঠান পরিচালনা পরিষদ, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বরিশাল -৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক। অধ্যক্ষ মাওঃ মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মোঃ ইয়াকুব আলী হাওলাদার, আরিফুর রহমান সজল,মোঃ আনিছুর রহমান হাওলাদার, ওয়ার্কার্স পার্টি নেতা শাহ-আলম কাজী মোঃ শাহজাহান হাওলাদার,ওয়ার্কার্স পার্টি শহর শাখা নেতা নজরুল ইসলাম,সহকারী শিক্ষক শেখ ফারুকুর রহমান, বিএনপি নেতা মোঃ এসহাক,আঃরহিম,আবুল হোসেন কাজী,আঃকুদ্দুস ফরাজী প্রমুখ। সভা পরিচালনা করেন শিক্ষক আসাদুজ্জামান বাবুল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD