বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট ও বাবুগঞ্জ থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ৭২ পিচ ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গমঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের নিয়মিত অভিযানে ইয়াবা ক্রয়বিক্রয়কালে আটক করে পুলিশ। চাঁদপাশা ইউনিয়নের বটতলা নামক স্থান থেকে ৫২ পিচ ইয়াবা সহ শাহীন সরদার (২০) ও মানিককাঠী এলাকা থেকে ৬ পিচ ই্য়াবাসহ মিলন(৩০ কে গ্রেফতার করেন এয়ারপোর্ট থানা পুলিশ। এয়ারপোর্ট থানার ওসি এ আর রহমান মুকুল বলেন,আটক কৃতদেও বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এদিকে বাবুগঞ্জ থানা পুলিশ বুধবার সকালে রহমতপুর ইউনিয়নের মীরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১৪ পিচ ইয়বাসহ ১ জনকে আটক করতে সক্ষম হয়। আটককৃত কুদ্দুস হাওলাদার(৫০) পটুয়াখালী জেলার গলাচিপা থানার বোয়ালিয়া আবাসন এলাকার মৃত্যু রহমান হাওলাদারের পুত্র। ওসি দিবাকর চন্দ্র দাস বলেন আটকৃতকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছ।
বিজ্ঞপ্তি :
সংবাদ শিরোনাম:
বাবুগঞ্জে ৭২ পিচ ইয়াবাসহ গ্রেফতার-৩
-
Reporter Name - প্রকাশের সময় : 06:34:14 pm, Wednesday, 14 November 2018
- 138 সংবাদটি দেখা হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ















