বাবুগঞ্জে গাছ খেঁকো আ.লীগ নেতা হারুন ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে গাছ খেঁকো আ.লীগ নেতা হারুন !

বাবুগঞ্জে গাছ খেঁকো আ.লীগ নেতা হারুন !




অনলাইন ডেস্ক:
বাবুগঞ্জে বন বিভাগের রোপিত প্রায় প্রায় ৩০ হাজার টাকার গাছ রাতের আধাঁরে কেঁটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নেতার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে রামপট্রি গ্রামের প্রায় ১ কিলোমিটার সংযোগ সড়কে উপজেলা বন বিভাগের প্রায় ২ যুগ পূর্বের রোপিত বিভিন্ন প্রজাতির বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়।

ঔ গাছের দিকে কু-দৃষ্টি পরে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হারুন-অর রশিদ প্রধান’র। তিনি গত শুক্রবার গভীর রাতে ৭/৮জন লোক নিয়ে বন বিভাগের রোপিত প্রায় ৩০ হাজার টাকা মূল্যের মেহেগনি গাছ কেটে স্থানীয় মন্টু সিকদারের স্ব-মিলে নিয়ে যায়। এঘটনা স্থানীয়রা টের পেয়ে উপজেলা বন বিভাগকে অবহিত করেন। পরে উপজেলা বন কর্মকর্তা আঃ সালাম জোমাদ্দার ঘটনাস্থলে গিয়ে গাছ জব্দ করে স্ব-মিলের মালিক মন্টু সিকদারের জিম্মায় গাছ রেখে আসেন। এ সময় বন কর্মকর্তা স্থানীয় ও স্ব-মিল মালিকের মাধ্যমে নিশ্চিত হন স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ হারুন-অর রশিদ প্রধানের নেতৃত্বে বন বিভাগের এ গাছ আত্মসাতের উদ্দেশ্যে রাতের আধাঁরে কর্তন করেন।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা বন কর্মকর্তা আঃ সালাম জোমাদ্দার জানান, সরকারী গাছ বিনা অনুমতিতে রাতের আধাঁরে আত্মসাতের কর্তনের দায়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুন-অর রশিদ প্রধানসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানায় হারুন প্রধানের বিরুদ্ধে ইতিপূর্বেও লক্ষাধিক টাকার সরকারী গাছ আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে এয়ারপোর্ট থানার কর্মকর্তা ইনচার্জ আবদুর রহমান মুকুল জানান এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD