বাবুগঞ্জে এক বৃদ্ধ মহিলাকে পিটিয়ে হত্যা॥ ৭ জনকে আসামী করে থানায় মামলা Latest Update News of Bangladesh

শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে এক বৃদ্ধ মহিলাকে পিটিয়ে হত্যা॥ ৭ জনকে আসামী করে থানায় মামলা

বাবুগঞ্জে এক বৃদ্ধ মহিলাকে পিটিয়ে হত্যা॥ ৭ জনকে আসামী করে থানায় মামলা




আরিফ হোসেন,বাবুগঞ্জ ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট থানার উত্তর রহমতপুর গুচ্ছগ্রাম এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ধীরেন চন্দ্র দাসের স্ত্রী অবলা রানী(৭০)কে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার আনুমানিক সকাল ১০টায়। পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ৭জন কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পুত্র তাপস দাস। মামলা নং-০৭,তারিখ:০৭/১০/১৮ইং। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি এ আর মুকুল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায় , পরিবারটির সঙ্গে প্রতিবেশী মকবুল ও মোহাম্মদ আলীর সঙ্গে বিরোধ চলে আসছিল। ধীরেন দাসের গৃহে ভাড়া থাকা কয়েকটি পরিবার মকবুল ও আলীর ঘরের সামনের জমি উপর দিয়ে চলাচলের কারনে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। তারই সুত্র ধরে মকবুলের মেয়ে হেলেনা ও শিল্পী এবং মোহাম্মদ আলীর স্ত্রী রোজিনার সাথে ধীরেন দাসের স্ত্রী অবলা রাণীর সাথে বাদবিতন্ডা শুরু হয়।

 

ঘটনার এক পর্যায় রোজিনা, হেলেনা ও শিল্পী লাঠিসোটা নিয়ে অবলা রাণীকে এলোপাথারি পেটাতে শুরু করে। এতে অবলার মাথা ফেটে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পরে এবং মৃত্যুর কোলে ঢলে পরে।স্থানীয়রা তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবলাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (এসি) মোঃ ইমরান আহম্মেদ বলেন হত্যার সাথে জড়িতদেরকে গ্রেফতার করতে ইতিমধ্যে একাধিক টিম গঠন করা হয়েছে। প্রকৃত দোষীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD