সংবাদ শিরোনাম:

বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদে জিয়াউল হক মিন্টুর প্রার্থীতা ঘোষনা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:58:44 pm, Saturday, 19 September 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ চলতি বছরের ডিসেম্বর মাসে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনার গুঞ্জনে বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু নিজেকে আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছেন।

যদিও এখন পর্যন্ত ওই নির্বাচনের চুড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি। এ ব্যপারে তিনি জানান, পৌরসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হলেই তিনি ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করবেন এবং বানারীপাড়া পৌরসভায়ই গড়ে তুলবেন স্থায়ী ঘরবসতি।

তিনি আশাবাদি আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তাকে স্বাধীনতা ও লাল সবুজের পতাকা অর্জন করার বাহন, সোনার বাংলার অহঙ্কার নৌকা প্রতীক পৌরসভা নির্বাচনে তাকে উপহার দিবেন।

তিনি আরও জানান, দীর্ঘ ৩০ বছরের আওয়ামী লীগের রাজনীতির পদচারণায় তাকে অনেক কয়েকবার জেলের গানিও টানতে হয়েছে। সহ্য করেছেন বহু জুলুম ও হুলিয়া। তার পরেও মুক্তিযুদ্ধের চেতনার এই দলটি রাষ্ট্রিয় ক্ষমতার বাহিরে থাকার সময়ও কখনও মাঠ ছেড়ে ঘরে বসে থাকেননি তিনি।

আওয়ামী লীগের বিপদের দিন গুলোতে জামায়াত-বিএনপির বিভীষিকাময় শোষনেরও পরিস্থিতির সময় দলকে সংগঠিত করতে উপজেলা ও পৌর শহরের অলি-গলি, মেঠোপথে তার পদচারণা ছিলো নির্যাতিত আওয়ামী পরিবারের সাহস জোগানোর মাধ্যম।

সবকিছু বিবেচনা করে দলের নীতি নির্ধারকরা তাকে পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী করবেন এটাই তার বিশ্বাস। তিনি বলেন, পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও দল যাকেই নৌকার টিকিট দিবেন তার হয়ে নিরলসভাবে কাজ করে যাবেন তিনি।

পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী না হতে পারলেও আর কখনও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন না বলেও তিনি মতামত প্রকাশ করেন।

এ বিষয়ে তিনি বলেন, টানা ২ বার সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের তিনি চেয়ারম্যান হয়েছেন জনসাধারণের রায়ে। তাই ওখান থেকে তিনি আর নির্বাচন করতে আগ্রহী না। কেননা ওখানে মুক্তিযুদ্ধের চেতনার আরও ব্যক্তিত্ব’রা রয়েছেন, তারা দলের হয়ে নির্বাচন করবেন।

একটি পদ বছরের পর বছর আগলে রাখার পক্ষে তিনি ভিন্নমত প্রকাশ করেন। সেখানে নতুনদের জায়গা করে দিতে হবে বলেই তিনি আলোকিত পৌরসভা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নির্বাচনে সাধারণ মানুষের, তথা শিকর থেকে ঢেলে সাজাতে উপ-মহাদেশের সর্ববৃহৎ প্রাচীনতম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের মেয়র প্রার্থী হয়েছেন। তিনি আরও আশা ব্যক্ত করেন নির্বাচনের আগে ও নির্বাচনকালীন সময় পৌরসভার মানুষ তার সাথেই থাকবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদে জিয়াউল হক মিন্টুর প্রার্থীতা ঘোষনা

প্রকাশের সময় : 11:58:44 pm, Saturday, 19 September 2020