বাউফলে প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনেও জাল ভোট! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাউফলে প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনেও জাল ভোট!

বাউফলে প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনেও জাল ভোট!




আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফল দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন চলাকালিন সময়ে জাল ভোট প্রদানের অভিযোগে আনিচুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ওই যুবক দাশপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউনুস প্যাদার ছেলে। আজ রবিবার বিকাল ৩ টার দিকে ওই বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

প্রতক্ষদর্শীরা জানায়, ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আজ রবিবার বাউফল দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য (পুরুষ) পদে নির্বাচন চলছিল। বিকাল ৩ টার দিকে এক যুবক ভোট প্রদানের উদ্দ্যেশে ভোট কেন্দ্রে প্রবেশ করে। এ সময়ে পুলিং এজেন্ট ভোটার তালিকায় তাঁর নাম খুজে না পেয়ে চেলে করে। এক পর্যায় ওই যুবক জাল ভোট প্রদান করতে এসেছে বলে প্রমানিত হয়। পরে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

ওই বিদ্যালয়ের কার্যালয় সুত্রে জানা যায়, বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য (পুরুষ) পদে তিন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এদের মধ্যে দুই জন নির্বাচিত হবেন। এর আগে অভিভাবক সদস্য মহিলা পদে দুইজন প্রার্থী বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন নুরাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শের-ই-গুল ইসলাম। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, জাল ভোট প্রদানের আভিযোগে একজনকে আটক করা হয়েছে। নির্বাচন এখনও শেষ হয়নি। শেষ হলে সিদ্বান্ত নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD