বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বাউফলে প্রশ্নপত্র ফাঁস,স্বাস্থ্য সহকারীর শহিদুল ইসলামের জেল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:51:36 pm, Friday, 31 May 2019
  • 2 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি।।  বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ শুক্রবার স্বাস্থ্য সহকারী মো. শহিদুল ইসলামের (৩৫) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই সময় শহিদুলের সঙ্গে থাকা একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

শহিদুল উপজেলার নওমালা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ্রা দাস।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত মুঠোফোন যাচাই করে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শহিদুলের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রশ্ন ফাঁসের বিনিময়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। আজ শুক্রবার অনুষ্ঠিত প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার কথা বলে গত বুধ ও বৃহস্পতিবার বিভিন্ন প্রার্থীর কাছ থেকে তিনি অনেক টাকা নিয়েছেন। এমন অভিযোগের ভিত্তিতে আজ সকালে শহিদুলকে আটক করা হয় এবং পরে তাঁর মুঠোফোন জব্দ করে সত্যতা পাওয়া যায়।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস করার চক্রান্তে জড়িত শহিদুল। এমন অসংখ্য প্রমাণ তাঁর (শহিদুল) মুঠোফোনে রয়েছে। এমনকি টাকা লেনদেনেরও প্রমাণ রয়েছে তাঁর ব্যবহৃত মুঠোফোনে।’আদালতের নির্দেশে শহিদুলকে কারাগারে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান মাকসুদুর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাউফলে প্রশ্নপত্র ফাঁস,স্বাস্থ্য সহকারীর শহিদুল ইসলামের জেল

প্রকাশের সময় : 06:51:36 pm, Friday, 31 May 2019