সংবাদ শিরোনাম:

বাউফলে আলোচিত যুবলীগ নেতা তাপস দাস হত্যা মামলায় প্রধান আসামি আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:49:03 pm, Sunday, 31 May 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন ,বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালী জেলার বাউফলে আলোচিত যুবলীগ নেতা তাপস দাস হত্যা মামলায় প্রধান আসামিকে আটক  করেছে ডিবি পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।

শনিবার (৩০মে) রাত ১১টার দিকে ঢাকার বাবু বাজার এলাকা থেকে সাইমুন প্যাদাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঝন্টুর প্যাদার পুত্র সাইমুন প্যাদা সে পৌর মেয়র সমার্থিত বাউফল সরকারি কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী। এর আগে  তাপস হত্যার সাথে জড়িত সোহাগ হোসেন, সুব্রত দাস কার্তিক ও মনির হোসন নামের তিন জনকে গ্রেফতার করে থানা পুলিশ। সাইমুন প্যাদা তাপস দাস হত্যা মামলার ৩নং আসামি।

উল্লেখ্য, গত রবিবার (২৪মে) দুপুরে থানা সংলগ্ন ডাকবাংলোর সামনে তোরণ নির্মাণকে কেন্দ্র করে পৌর মেয়র জিয়াউল হক জুয়েল সমার্থিতদের হামলায়তাপস দাসসহ প্রায় ১৫জন আহত হয়।

বাউফল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাপসকে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত সাড়ে আটটার দিকে তাপস দাস মৃত্যুবরণ করেন।

এঘটনায় সোমবার (২৫মে) নিহতের বড় ভাই পাঙ্কজ দাস একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় পৌর মেয়র জুয়েলসহ ৩৫জনের নাম উল্লেখ করে আসামি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাউফলে আলোচিত যুবলীগ নেতা তাপস দাস হত্যা মামলায় প্রধান আসামি আটক

প্রকাশের সময় : 02:49:03 pm, Sunday, 31 May 2020