সংবাদ শিরোনাম:

বাংলাদেশে নির্মিত হচ্ছে ‘বড়লোকের বেটি লো’

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:16:15 pm, Tuesday, 30 June 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ভারতের র‌্যাপার ও সংগীতশিল্পী বাদশা কয়েক মাস আগে ‘বড়লোকের বেটি লো, লম্বা লম্বা চুল’ গানটির কিছু অংশ ব্যবহার করে একটি গান তৈরি করেন। এর ভিডিও প্রকাশ হওয়ার পর বেশ হইচই পড়ে যায়। এবার গানটি নতুন সংগীতায়োজনে বাংলাদেশে নির্মিত হচ্ছে।

রতন কাহারের লেখা ও সুর করা এই গানের মূল সুর ঠিক রেখে সিনেমাসহ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গানটির সংগীতায়োজন করা হয়েছে। কথা ও সুর ঠিক রেখে নতুন আঙ্গিকে গানটিতে কণ্ঠ দিয়েছেন বিন্দু কণা ও জে কে মজলিশ। সংগীতায়োজনও করেছেন জে কে মজলিশ।

গানটি প্রযোজনা করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। সম্প্রতি গানটির শুটিং শেষ হয়েছে। এই গানের ভিডিওতে মডেল হয়েছেন তরুণ মডেল আঁখি আফরোজ।

গানটির নির্মাতা সুত্রে জানা গেছে, আসছে ঈদে গানটির ভিডিও আরটিভিতে প্রচারিত হবে। পাশাপাশি আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাংলাদেশে নির্মিত হচ্ছে ‘বড়লোকের বেটি লো’

প্রকাশের সময় : 01:16:15 pm, Tuesday, 30 June 2020