বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ব্লাউজ সেলাই করলেন! Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ব্লাউজ সেলাই করলেন!

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ব্লাউজ সেলাই করলেন!




অনলাইন ডেস্ক:ভারতের বুনন-শিল্পী ও পোশাক কর্মীদের নিয়ে ‘সুই ধাগা’ ছবির গল্প। আগামী মাসে ছবিটি মুক্তি পেতে পাচ্ছে। ছবিতে বরুণ ধাওয়ান ও আনুশকা শর্মা অভিনয় করেছেন। ইতোমধ্যে ছবির ট্রেইলার বেরিয়েছে। বরুণ জানান, এ ছবির জন্য তিনি ব্লাউজ সেলাই করা শিখেছেন।

এছাড়াও আনুশকাকে একেবারেই সাদামাটা বুনন-শিল্পীর চরিত্রে দেখা যাবে, যেখানে তার নাম মমতা। আনুশকার সঙ্গে দেখা যাবে বরুণ ধাওয়ানকে, নাম মউজি। তিনিও দর্জির চরিত্রে অভিনয় করেছেন।

আত্মনির্ভরশীলতা আর গৌরব নিয়েই রচিত হয়েছে ছবিটির কাহিনী। ছবিতে বরুণ ও আনুশকা একটি ছোট শহরে বসবাসরত দম্পতির চরিত্রে অভিনয় করেছেন। বরুণ দর্জির কাজ করেন, আনুশকা জামায় এমব্রয়ডারির মাধ্যমে নানা নকশা ফুটিয়ে তোলেন।

বেকার সাধারণ গৃহবধূর আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার ভ্রমণ এ ছবিতে দেখবেন দর্শক। ট্রেইলার দেখেই বোঝা গেছে, ছবিটি কঠিন বাস্তবতা ও বিনোদনের সংমিশ্রণ। খবর বলিউড-লাইফ ডটকমের।

এদিকে টুইটারে বরুণ ধাওয়ান একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, সেলাই শেখার জন্য তার কর্মশালায় অংশগ্রহণের কথা। ‘তিন মাস প্রশিক্ষণ ও শেখার পর মউজি হতে পেরেছি! নুর ভাইকে ধন্যবাদ, এখন বলতেই পারি, কীভাবে সেলাই করতে হয় তা আমি জানি’, বলেন বরুণ। এ নিবেদন যার আছে, তাকে প্রশংসা না করে পারা যায়?

শুধু ব্লাউজই নয়, বরুণ শার্ট ও প্যান্ট সেলাই করেছিলেন। বরুণ খুব ভালো শার্ট সেলাই করতে জানেন। একবার তো বাবা ডেভিড ধাওয়ানকে তাঁর জন্মদিনে নিজের সেলাই করা শার্ট উপহারও দিয়েছিলেন।

শরৎ কাটারিয়া পরিচালিত ও মনীশ শর্মা প্রযোজিত ‘সুই ধাগা মেইড ইন ইন্ডিয়া’ মুক্তি পাবে আগামী ২৮ সেপ্টেম্বর।

এদিকে টুইটারে বরুণ ধাওয়ান একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, সেলাই শেখার জন্য তার কর্মশালায় অংশগ্রহণের কথা। ‘তিন মাস প্রশিক্ষণ ও শেখার পর মউজি হতে পেরেছি! নুর ভাইকে ধন্যবাদ, এখন বলতেই পারি, কীভাবে সেলাই করতে হয় তা আমি জানি’, বলেন বরুণ। এ নিবেদন যার আছে, তাকে প্রশংসা না করে পারা যায়?

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD