সংবাদ শিরোনাম:

বর্ষার অতিথি অনন্ত জলিল-হিরো আলম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:54:39 am, Thursday, 18 June 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

সংগৃহীত ছবি

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ হিরো আলম – অনন্ত জলিল , এই নামগুলোকে তো চিনেনই আর ঢাকাই সিনেমার আলোচিত নায়ক তো আছেই অনন্ত জলিল। অন্যদিকে কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ার আলোচিত নাম আশরাফুল আলম সাঈদ। যিনি সবার কাছে হিরো আলম নামেই পরিচিত। নতুন খবর হলো এবার এ দুই তারকাকে একসঙ্গে সবার সামনে হাজির করতে যাচ্ছেন চিত্রনায়িকা বর্ষা।

অনন্ত জলিলের ফেসবুক পেজে একটি লাইভ অনুষ্ঠানে বর্ষার মুখোমুখি হবেন হিরো আলম – অনন্ত জলিল। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ষা নিজেই। ‘সমালোচনা হয়েছে অনেক! এসেছে সময় এখন কিছু করে দেখানোর’ এমন স্লোগান নিয়ে ‘মানুষ মানুষের জন্য’ শিরোনামে একটি অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন বর্ষা। যেখানে উপস্থাপিকা হিসেবে হাজির থাকবেন তিনি।

একটি ভিডিও বার্তায় বর্ষা বলেন, ‘আপনারা জেনে গেছেন, আমি একটি অনুষ্ঠান করতে যাচ্ছি। এই অনুষ্ঠানের অতিথি থাকছেন আপনাদের ভালো লাগার দু’টি মানুষ হিরো আলম – অনন্ত জলিল। আপনাদের তাদের কাছে কোনো প্রশ্ন করার থাকলে, এই ভিডিওর নিচে কমেন্ট ঘরে প্রশ্নগুলো করতে পারেন। আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করবো

শিগগিরই অনন্ত জলিলের ‘অনন্ত চিফ’ ফেসবুক পেজে দেখা যাবে ‘মানুষ মানুষের জন্য’ অনুষ্ঠানটি এবং সেখানে উপস্থিত থাকবেন হিরো আলম সহ আরও অনেকেই।

অন্য খবর দেখুনঃ

বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারত। অনেকেরই অভিযোগ তাকে ঠেলে দেওয়া হয়েছে মৃত্যুর দিকে। এরই মধ্যে সুশান্তের আত্মহত্যার ঘটনায় সালমান খানসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বর্ষার অতিথি অনন্ত জলিল-হিরো আলম

প্রকাশের সময় : 02:54:39 am, Thursday, 18 June 2020