সংবাদ শিরোনাম:

বর্ষবরণে নগরীতে র‌্যাবের স্পেশাল নিরাপত্তা বেষ্টনী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:33:16 am, Sunday, 14 April 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলা বর্ষবরণ উদযাপন উপলক্ষে বিশেষ নিরাপত্তা বলয় তৈরী করেছে র‌্যাব-৮। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। র‌্যাব জানিয়েছে বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা টহল এবং রাতে শহরের বিভিন্ন পয়েন্টে স্পেশাল চেকপোস্টের মাধ্যমে যানবাহনে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।এছাড়াও র‌্যাবের গোয়েন্দা বিভাগের ব্যক্তিবর্গ তাদের তথ্য সংগ্রহ এবং নজরদারি বৃদ্ধি করেছে।পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যেন কোন প্রকার অনাকাংখিত ঘটনা না ঘটতে পারে সেজন্য বিভিন্ন এলাকায় র‌্যাবের পক্ষ হতে নিচ্ছিদ্র নিরাপত্তা প্রদান করা হবে, যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের এই এলিট ফোর্স সর্বদা প্রস্তুুত।

জানা গেছে, পোশাকধারী সদস্যের পাশাপাশি সাদা পোশাকেও অবস্থান করবে র‌্যাব সদস্যরা। সকল ধরণের নাশকতার বিরুদ্ধে র‌্যাব সর্তক অবস্থানে মাঠে নেমেছে, যাতে কোন দুস্কৃতিকারী, সন্ত্রাসী, অপরাজনৈতিক জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্ন ঘটাতে না পারে।যেকোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি ও স্বাভাবিক জনজীবনে কেউ যাতে সমস্যা তৈরি করতে না পারে সেজন্য পহেলা বৈশাখ উপলক্ষে র‌্যাবের পক্ষ থেকে দিনরাত্র বাড়তি টহল ও চেকপোষ্টের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‌্যাব-৮ এর দায়িত্বপূর্ণ এলাকায় এই মহড়া অব্যহত থাকবে যাতে জনসাধারণ স্বাভাবিকভাবে নববর্ষ উৎসব পালন করতে পারে তার জন্য নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। কেউ প্রতিবন্ধকতা তৈরী করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। র‌্যাবের এ ধরণের টহল সর্বদা অব্যাহত থাকবে বলে ই-মেইল বার্তা জানিয়েছে র‌্যাব-৮ সদর দফতর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বর্ষবরণে নগরীতে র‌্যাবের স্পেশাল নিরাপত্তা বেষ্টনী

প্রকাশের সময় : 01:33:16 am, Sunday, 14 April 2019