বরিশাল সিটি নির্বাচ‌ন : সা‌দিক আব্দুল্লাহ‌কে বিজয়ী ঘোষণা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




বরিশাল সিটি নির্বাচ‌ন : সা‌দিক আব্দুল্লাহ‌কে বিজয়ী ঘোষণা

বরিশাল সিটি নির্বাচ‌ন : সা‌দিক আব্দুল্লাহ‌কে বিজয়ী ঘোষণা




অনলাইন ডেস্ক// ব‌রিশাল সি‌টি করপো‌রেশন (বি‌সি‌সি) নির্বাচ‌নে আওয়ামী লী‌গের মেয়র প্রার্থী সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ‌কে বিজয়ী ঘোষণা ক‌রেছেন রিটা‌র্নিং অ‌ফিসার মু‌জিবুর রহমান।

ত‌বে নানা অ‌নিয়‌মের অ‌ভি‌যোগ ওঠায় ৯ কে‌ন্দ্রে শুধুমাত্র কাউ‌ন্সিলর প‌দে ফের ভোটগ্রহণ অনুষ্ঠিত হ‌বে।

বুধবার (০৩ অ‌ক্টোবর) দুপুর ২টায় ব‌রিশাল নির্বাচন অ‌ফিসা‌রের কার্যাল‌য়ে আ‌য়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে এই ঘোষণা দেন আঞ্চ‌লিক নির্বাচন কর্মকর্তা ও সি‌টি কর‌পোরেশন নির্বাচ‌নের রিটা‌র্নিং অ‌ফিসার মু‌জিবুর রহমান।

১২৩টি কে‌ন্দ্রের ম‌ধ্যে ১১৪ কে‌ন্দ্রের ফলাফল অনুসা‌রে আওয়ামী লী‌গের সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ পে‌য়ে‌ছেন ১ লাখ ১১ হাজার ৯৫৬ ভোট।

অন্য‌দি‌কে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএন‌পির ম‌জিবর রহমান স‌রোয়ার পে‌য়ে‌ছেন ১৩ হাজার ৭৭৬ ভোট।

রিটা‌র্নিং অ‌ফিসার আ‌রো জানান, ৯ কে‌ন্দ্রে ফের ভোটগ্রহণ করা হ‌বে। এগু‌লো হ‌লো- ৪, ৫৮, ৬৭, ৬৮, ৮২, ৮৩, ৮৭, ৯৪ এবং ৯৯।

এই কেন্দ্রে ক‌বে ভোট নেওয়া হ‌বে তা এখ‌নো সু‌নি‌র্দিষ্ট করা হয়‌নি। ত‌বে আগামী ১৩ অ‌ক্টোবর এক‌টি সম্ভাব্য তা‌রি‌খের কথা বলা হ‌য়ে‌ছে।

উ‌ল্লেখ্য, গত ৩০ জুলাই ব‌রিশাল সি‌টি করপো‌রেশন নির্বাচন অনু‌ষ্ঠিত হয়। নানা অ‌নিয়‌মের অ‌ভি‌যো‌গে এ ব্যাপা‌রে এক‌টি তদন্ত ক‌মি‌টি গঠন ক‌রে নির্বাচন ক‌মিশন। তদন্ত শে‌ষে নির্বাচ‌নের দুই মাস ৩ দিনের মাথায় ফলাফল ঘোষণা করা হ‌লো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD