বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:58:13 pm, Thursday, 16 May 2019
  • 2 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগর ভবনের তৃতীয় তলায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু ১ নম্বর প্যানের মেয়র ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ২ নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, শুধুমাত্র সংরক্ষিত অথাৎ ৩ নম্বর প্যানেল মেয়র পদে ভোট হয়েছে। এ পদে ৫ জন মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে সর্বোচ্চ ২৩ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ৪ এর কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন ২ এর কাউন্সিলর ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কহিনুর বেগম। তিনি ভোট পেয়েছেন ৯টি। বাকি তিন জন মিলে পেয়েছেন ৭ ভোট। এ নির্বাচনে ১০ জন সংরক্ষিত ও ৩০ জন সাধারণসহ ৪০ জন ভোটার ছিলেন। যাদের মধ্যে ৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, গত বছর ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নেন। ২৩ অক্টোবর দায়িত্ব গ্রহন করেন তারা। এর প্রায় সাত মাস পরে আজ বৃহস্পতিবার প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন

প্রকাশের সময় : 05:58:13 pm, Thursday, 16 May 2019