বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:30:05 am, Wednesday, 31 May 2023
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রচণ্ড গরমকে উপেক্ষা করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় পাড় করছেন। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। ভোট পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটের দিন ঘনিয়ে আসায় নগরীর অলিগলি থেকে শুরু করে সড়ক ছেয়ে গেছে বিভিন্ন প্রার্থীর পোস্টারে। প্রার্থীদের লিফলেট বিতরণে দ্বারে দ্বারে যাচ্ছেন কর্মীরা।

ফলে আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচার। এবারের নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী, ৩০টি ওয়ার্ডে ১১৯ জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর কোথাও বিগত পাঁচ বছরে কোনো ধরনের উন্নয়ন হয়নি দাবি করে প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়রপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, তার আপন ভাতিজা সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ নগরবাসীর সঙ্গে যা যা আচরণ করেছেন তার ক্ষেত্রে সবটাই উল্টো হবে। তাকে মেয়র নির্বাচিত করা হলে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত সিটি করপোরেশন করবেন। পাশাপাশি নগরবাসীর মতামতের ভিত্তিতে তিনি উন্নয়নমূলক কর্মকা-ের মাধ্যমে একটি তিলোত্তমা নতুন বরিশাল নগরী হিসেবে গড়ে তুলবেন। নৌকার প্রার্থীর সঙ্গে বেশ কয়েকদিন থেকে প্রচারে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি তিলোত্তমা শিকদার।

অপরদিকে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপস ভোটারদের উদ্দেশে ছুড়ে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। সমানতালে মাঠ চষে বেড়ানো ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেন, সুষ্ঠু ভোট হলে তিনি বিজয়ী হবেন। বিএনপি ঘরানার টেবিল ঘড়ি মার্কার তরুণ স্বতন্ত্র মেয়রপ্রার্থী কামরুল আহসান রূপন তার বাবা প্রয়াত সিটি মেয়র ও বিএনপি নেতা আহসান হাবিব কামালের অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিচ্ছেন। মেয়র প্রার্থীদের পাশাপাশি নগরীর ৩০টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাও চালাচ্ছেন জমজমাট প্রচার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচার

প্রকাশের সময় : 12:30:05 am, Wednesday, 31 May 2023