বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের আয়োজনে মেডিকেল ক্যাম্প Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের আয়োজনে মেডিকেল ক্যাম্প

বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের আয়োজনে মেডিকেল ক্যাম্প




প্রিন্স তালুকদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের মতাসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সেবার অঙ্গিকার ও অসচেতনতার কাছে আপনার স্বপ্নগুলো যেন হেরে না যায় স্লোগানে বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের আয়োজনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিভিন্ন প্যাথলজী পরীক্ষাসেবা সহ, গাইনী বিশেষজ্ঞ ডাঃ উত্তম কুমার বকসী, ডাঃ আয়শা সিদ্দীকা ও ডাঃ রিতা সাহা গাইনী রোগীদের চিকিৎসাপত্র ও পরামর্শ প্রদান করেন। এছাড়াও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ খালেক আবদুল মতিন চক্ষু রোগীদের এবং ফিজিশিয়ান ও নিউট্রশনিস্ট ডাঃ সুপ্লব চন্দ্র ধর ডায়েবেটিকস, লিভার, কিডনীসহ বিভিন্ন রোগের চিকিৎসাপত্র ও পরামর্শ প্রদান করেন।

মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব সৈয়দ হাবীবুর রহমান (ফারুক মীরা), বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মাহমুদ বেগ, পরিচালক (প্রশাসন) সৈয়দ আবু বক্কার সিদ্দীক, পরিচালক (অর্থ) আবুল হাসানাত, পরিচালক ঈমাম জাফর, শিক্ষক নেতা আবুল কালাম, মতাসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বসির শরীফ, বরিশাল সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মৃধা, বিএনপি সভাপতি আবদুল হক মৃধা, যুবলীগ সভাপতি খোকন কবিরাজসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে বরিশাল সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব সৈয়দ হাবীবুর রহমান (ফারুক মীরা) বলেন, নি¤œ আয়ের মানুষের চিকিৎসা সেবায় বরিশাল মেট্রোপলিটন হাসপাতাল এগিয়ে আসায় কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই, তারা চিকিৎসা সেবায় আরো ব্যাপক ভুমিকা পালন করবে, উন্নত চিকিৎসা বঞ্চিত অসহায় মানুষের পাশে দাড়াবে।

মেডিক্যাম্পের আয়োজনকারী বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মাহমুদ বেগ বলেন, কম খরচে উন্নত চিকিৎসা সেবা দেয়ার প্রয়াস আমাদের অব্যাহত থাকবে। ক্যাম্প পরিদর্শন করে অতিথীগন ব্যাপক উচ্ছাস প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD