বরিশাল বি এম কলেজ ছাত্রী মিলি হত্যা মামলার আসামি শিক্ষক পুলিন চন্দ্র সরকার আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল বি এম কলেজ ছাত্রী মিলি হত্যা মামলার আসামি শিক্ষক পুলিন চন্দ্র সরকার আটক

বরিশাল বি এম কলেজ ছাত্রী মিলি হত্যা মামলার আসামি শিক্ষক পুলিন চন্দ্র সরকার আটক




নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বি এম কলেজ ছাত্রী মিলি হত্যা মামলায় বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক পুলিন চন্দ্র সরকারকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনার নেতৃত্ব দেন এস আই মনিরুল ইসলামসহ একাধিক পুলিশ সদস্য এসময় বরগুনা জেলার বুধঘাটা গ্রামের দৃপ্ত বাড়ি থেকে তাকে রাত দেরটার সময় আটক করা হয় । এ খবর নিশ্চিত করেছেন বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহবুব উল আলম। তিনি আরো জানান, পুলিনকে এখন বরিশাল নিয়ে আসা হয়েছে। আজ তাকে কারাগারে প্রেরন করা হবে।
গত ৩ মে বেলা ১২টার দিকে বরিশাল নগরীর কাশিপুর ফিশারি রোডের একটি ফ্লাট থেকে মিলি ইসলাম (২৫) নামে এই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বিএম কলেজের হিসাব বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন। মিলি বরিশালের উজিরপুর উপজেলার জুগীকাঠি এলাকার মৃত আবুল কালাম আকনের মেয়ে।

এরপর নিহত ছাত্রী মিলির মা পারভিন খানম বাদী হয়ে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে। আদালতের বিচারক মো. মারুফ আহমেদ মামলাটি প্রাথমীক তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

অভিযুক্ত পুলিন চন্দ্র সরকার পটুয়াখালীর সোনাপুরা গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে ও বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক। সে মিলিদের গৃহ শিক্ষক ছিল। সেসুবাদে তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় পরিবার মেনে না নিলে মিলিকে নিয়ে কাশিপুরের এই বাসায় ওঠে পুলিন। তার একদিন পরেই মিলির ঝুলন্ত লাশ পাওয়া যায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD