সংবাদ শিরোনাম:

বরিশাল থেকে নিখোঁজ মাদ্রাসাছাত্রীকে চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:35:26 am, Tuesday, 30 June 2020
  • 11 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল থেকে নিখোঁজের ২৩ দিন পর এক মাদ্রাসাছাত্রীকে চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব-৫। সোমবার সন্ধ্যায় জেলার নাচোল উপজেলার হাট রাজবাড়ী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার আজমল হোসেন।তিনি জানান, গত ৬ জুন বরিশাল থেকে নিখোঁজ হয় ওই মাদ্রাসাছাত্রী। এরপর গত ২৬ জুন বরিশালের বানারিপাড়া পুলিশ স্টেশন থেকে সংবাদ প্রাপ্তির পর অনুসন্ধান শুরু করে র‌্যাব।  সন্ধ্যায় নাচোল উপজেলার হাটরাজবাড়ী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটি বলেছে- মাসুদ রানা নামে একজন ব্যক্তি তাকে ঢাকাসহ বিভিন্নস্থানে বিভিন্ন সময় আটকে রাখে। তবে চাঁপাইনবাবগঞ্জে কিভাবে সে আসে এ বিষয়ে সে কিছুই জানাতে পারেনি। কিভাবে নিখোঁজ হয় এবং প্রকৃত ঘটনা অনুসন্ধানে মেয়েটিকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদ শেষে তার পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল থেকে নিখোঁজ মাদ্রাসাছাত্রীকে চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

প্রকাশের সময় : 01:35:26 am, Tuesday, 30 June 2020