বরিশাল কোতয়ালী থানার সাবেক কনস্টেবল কারাগারে Latest Update News of Bangladesh

রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল কোতয়ালী থানার সাবেক কনস্টেবল কারাগারে

বরিশাল কোতয়ালী থানার সাবেক কনস্টেবল কারাগারে




স্টাফ রিপোর্টার:গোয়েন্দা পুলিশের দায়ের করা মাদক মামলায় কোতয়ালী মডেল থানার সাবেক কনস্টেবল সাইফুল ইসলাম সানিকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। আজ (৬ আগস্ট) সোমবার বরিশালের অতিরিক্ত চীফ ম্যট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে সাইফুল ইসলাম সানি আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিচারক মোঃ মারুফ আহম্মেদ ওই জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

সাইফুল ইসলাম সানি বাকেরগঞ্জের চরামদ্দি এলাকার শাহজাহান সিরাজের ছেলে। মামলায় অভিযুক্ত হওয়ার পরপরই সাইফুল ইসলাম সানিকে বহিস্কার করা হয় পুলিশের চাকুরি থেকে। মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২২ সেপ্টেমর নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে ৫২ পিচ ইয়াবা সহ সাইফুল ইসলাম সানিকে আটক করে এসআই দেলোয়ার।

এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। একই বছর ডিবির ওসি জসিম উদ্দিন ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করে। এ মামলায় সাইফুল ইসলাম সানি দীর্ঘ দিন পলাতক থেকে গতকাল সোমবার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD