বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে দ্বিতীয় দফায় মুক্তি পাচ্ছেন ৩৯ জন কয়েদি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:17:10 pm, Sunday, 10 May 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনার কারনে সরকারের সাধারণ ক্ষমায় বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে দ্বিতীয় দফায় মুক্তি পাচ্ছেন ৩৯ জন কয়েদি। গত শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর শনিবার বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ২ জন কয়েদি। আইনী জটিলতা কাটিয়ে অপর ৩৭ জন রবিবার মুক্তি পাবে বলে জানিয়েছেন বরিশাল কেন্দ্রিয় কারগারের জেলার নূর মোহাম্মদ।

তিনি জানান, দ্বিতীয় দফায় যাদের মুক্তির আদেশ এসেছে তারা সকলেই লঘুদণ্ডপ্রাপ্ত কয়েদি। তাদের সাজার মেয়াদ বাকি ছিলো ৬ মাস থেকে ১ বছর। আদেশ পাওয়ার পর শনিবার ২ জনকে মুক্তি দেয়া হয়েছে। জরিমানার টাকা অপরিশোধিত থাকায় বাকি ৩৭ জনকে মুক্তি দেয়া সম্ভব হয়নি। তবে জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে রবিবার তারা মুক্তি পেতে পারেন বলে জানান জেলার নূর মোহাম্মদ।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রথম দফায় গত ২ মে ৩ জন এবং ৩ মে ৭ জনকে বিশেষ ক্ষমতায় মুক্তি দেয়া হয় বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, করোনার কারনে সৃষ্ট পরিস্থিতিতে ৩ ক্যাটাগরিতে বরিশাল কেন্দ্রীয় কারাগারের ২৪২ জন বন্দিকে মুক্তির জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছিলো।

এরমধ্যে ৭৩ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে, যাদের অন্তত ২০ বছর সাজা ভোগ করা হয়ে গছে। অপর দুই ক্যাটাগরিভূক্তরা হলো হাজতি এবং লঘুদণ্ডপ্রাপ্ত বন্দি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে দ্বিতীয় দফায় মুক্তি পাচ্ছেন ৩৯ জন কয়েদি

প্রকাশের সময় : 04:17:10 pm, Sunday, 10 May 2020