সংবাদ শিরোনাম:

বরিশালে স্বামীর নির্যাতনে স্ত্রী হাসপাতালে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:41:55 pm, Sunday, 7 April 2019
  • 18 সংবাদটি দেখা হয়েছে

আগৈলঝাড়া সংবাদদাতা:যৌতুকের জন্য স্বামী ও তার পরিবারের নির্যাতনের শিকার হওয়া স্ত্রীর দায়ের করা মামলায় নির্যাতনকারী স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। এজাহার ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মৃত হালিম উদ্দিন শিকদারের মেয়ে সোনিয়া (২৫)র সাথে গৌরনদী থানার চাঁদশী গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদারের সাথে সাত বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ছয় বছরের এক ছেলে থাকলৈও বিয়ের পর থেকেই যৌতুকের জন্য সোনিয়াকে প্রায়ই স্বামী ও তার পরিবারের লোকজন চাপ প্রয়োগসহ মারধর করে আসছিল। বাবার পরিবার থেকে স্বামীর যৌতুকের চাহিদা মেটাতে না পেরে সোনিয়া চার বছর বিদেশে গিয়ে অর্থ উপাজন করে স্বামীর পরিবারে দেয়।

গত বুধবার (৪এপ্রিল) দুপুরে সোনিয়াকে পিতার বাড়ী থেকে যৌতুক আনতে বললে সোনিয়া অপারগতা প্রকাশ করলে স্বামী ও শশুর পরিবারের লোকজন সোনিয়াকে মারধর করে গুরুতর আহত করলে স্থানীযরা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। নির্যাতনের ঘটনায় শনিবার সোনিয়া বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা করলে শনিবার সন্ধায় এসআই আসাদ নির্যাতনকারী স্বামী বাচ্চু শিকদারকে গ্রেফতার করে। রবিবার সকালে গ্রেফতারকৃত বাচ্চুকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে স্বামীর নির্যাতনে স্ত্রী হাসপাতালে

প্রকাশের সময় : 09:41:55 pm, Sunday, 7 April 2019