বরিশালে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ২ ডাকাত আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ২ ডাকাত আটক

বরিশালে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ২ ডাকাত আটক




নিজস্ব প্রতিবেদক:র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশালে র‌্যাব-৮ একটি বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বরগুনা জেলার সদর থানাধীন উত্তর বড় লবণ গোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামিদের তল্লাশি করে দেশীয় তৈরি তিনটি ওয়ান শুটারগান এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- বরগুনার খাজুরতলা গ্রামের মৃত নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে মো. হুমায়ন হাওলাদার ও বড় লবনগোলা গ্রামের রহমান গাজীর ছেলে হালিম গাজী।

আজ সকালে র‌্যাব-৮ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানায় র‌্যাব-৮ এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এডিশনাল এসপি মোহাম্মদ তাজুল ইসলাম।

এসময় তিনি আরো জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব তৎপর রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD