বরিশালে 'ভোটারদের বিপদে ফেলে' নির্বাচন থেকে সরে দাড়ালেন কাউন্সিলর প্রার্থী আজিম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ‘ভোটারদের বিপদে ফেলে’ নির্বাচন থেকে সরে দাড়ালেন কাউন্সিলর প্রার্থী আজিম

বরিশালে ‘ভোটারদের বিপদে ফেলে’ নির্বাচন থেকে সরে দাড়ালেন কাউন্সিলর প্রার্থী আজিম




শামীম আহমেদ॥ বরিশাল সিটি কর্পোরেশনে নির্বাচনে স্থগিত হয়ে থাকা ২২ নং ওয়ার্ডের দুটি কেন্দ্রের পুনরায় নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন,প্রশাসনের অসহযোগীতা এবং ভোটার, সমর্থক ও এজেন্টদের জানমালসহ জীবনের নিরাপত্তার স্বার্থে নির্বাচন থেকে সড়ে দাড়াবার ঘোষনা দিয়েছে ২২ নং ওয়ার্ডের ঘুড়ি প্রতিকের কাউন্সিলর প্রার্থী সাবেক কমিশনার ও সাবেক মহানগর স্বেচ্ছাসেবক দল আহবায়ক আ.ন.ম সাইফুল আহসান আজিম।

সোমবার (৮ই অক্টোবর) বেলা ১২টায় শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আ.ন.ম সাইফুল আহসান আজিম এ ঘোষনা করেন।

সংবাদ সম্মেলনে আজিম বলেন আগামী ১৩ই অক্টোবর ২২ নং ওয়ার্ডে দুটি কেন্দ্রে পুনরায় নির্বাচন হওয়াকে কেন্দ্র করে ইতি মধ্যে তার প্রতিপক্ষ ঠেলা গাড়ি প্রতিক প্রার্থীর সমর্থক-কর্মীরা পথে-ঘাটে তার কর্মীদের হাত থেকে ভোটার স্লিপ কেড়ে নেওয়াসহ বাসায় বাসায় গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।

তাই তিনি ভোটার এবং সমর্থক কর্মীদেরদের নিরাপত্তার কথা বিবেচনা করেই স্থগিত হয়ে থাকা দুটি কেন্দ্রের পুনরায় নির্বাচন থেকে নিজেকে সড়িয়ে নিচ্ছেন।

উল্লেখ্য গত ৩০ই জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ২২ নং ওর্য়াডের ৪টি কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হলে নির্বাচন কমিশনার উক্ত কেন্দ্রের ভোট স্থগিত করেন।
পরবর্তীতে তদন্ত শেষে দুটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহনের সিদ্বান্ত গ্রহন করেন নির্বাচন কমিশন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD