বরিশালে ভূমিদস্যু জসীম ও অসীম বড় ভয়ংকর ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ভূমিদস্যু জসীম ও অসীম বড় ভয়ংকর !

বরিশালে ভূমিদস্যু জসীম ও অসীম বড় ভয়ংকর !

SONY DSC




স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন কর্ণকাঠি গ্রামে ভূমিদস্যূদের হামলায় ২ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে দশটায় বরিশাল বিশ্ববিদ্যায়ের পশ্চিম পাশে সালাম হাওলাদারের বাড়িতে। এসময়ে ভূমিদস্যুদের হাতে জখম হয় সালামের পুত্র মামুন হাওলাদার (২৩)। আহতকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতাল কলেজে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা যায়, সালাম হাওলাদারের মায়ের ২৩ শতাংশ সম্পত্তির ওয়ারিশ সূত্রে তিনি ভোগ করে আসছেন। কিন্তু ঐ একই এলাকার ভূমিদস্যু আবদুল মালেক জোড়পূর্বক দখলের পায়তারা চালিয়ে আসছে। এনিয়ে বরিশার নিু কোর্ট ও জর্জ কোর্টের বিচারক কাগজপত্র দেখে সালামের পক্ষে রায় ঘোষণা করেন। আদালতের রায় অনুযায়ি সালাম জমিটি দীর্ঘদিন ভোগ করে আসছেন। ঐ ভোগ দখলকৃত সম্পত্তিতে শুক্রবার সকালে আবদুল মালেকের ২ পুত্র জসীম ও অসীম এলাকার ৮/১০ জন সন্ত্রাসীসহ হারিস ও কবীরকে নিয়ে সালামের বসতঘরের সামনে জোরপূর্বক টয়লেট নির্মাণ কাজ শুরু করে। এ সময় সালামের ছেলে মামুন হাওলাদার অবৈধ নির্মাণে বাঁধা প্রদান করলে সন্ত্রাসীরা এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে মামুনের মাথায় গুরুতর জখম হয়। পরে তার ডাক-চিৎকার শুনে তার চাচা তোফাজ্জেল হাওলাদার ঘটনাস্থলে আসলে তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তোফাজ্জেল হাওলাদারকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং আহত মামুনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। আহত পরিবার আরো জানান, এ বিষয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রে জানা যায়, জসীম ও অসীম প্রশাসন ও সাংবাদিককে ম্যানেজ করার জন্য উঠে পরে লেগেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD