বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বরিশালে বাস-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:42:21 pm, Friday, 22 March 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বরিশাল শহরের তেতুলতলায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে আহত শিশু তায়িমেরও মৃত্যু হয়েছে।উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতে।বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ডিউটিরত পুলিশ কর্মকর্তা এসআই নাজমুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।নিহত শিশুটির মা পারভীন বেগমও এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাদের বাড়ি বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রামে।

হতাহতদের উদ্ধারকারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইউনুস আলী জানিয়েছেন, মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে বানারীপাড়া থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিলো। পথিমধ্যে গরিয়ারপাড় এলাকাধীন তেতুলতলা নামক স্থানে বানারীপাড়াগামী ‘দুর্জয় পরিবহন’ নামক একটি যাত্রীবাহী বাস মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই কলেজ ছাত্রী শীলার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান। সর্বশেষ রাজধানীতে নেওয়ার পথে মারা গেল নিহত পারভীনের ছেলে তাইয়ুম (৭)।

এর আগে মারা গেছেন ঝালকাঠির বাসিন্দা ও বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) মাস্টার্সের গণিত প্রথম বর্ষের ছাত্রী শীলা হালদার (২৪), বাকেরগঞ্জের ইউনুস সিকদারের ছেলে ও নগরীর নথুল্লাবাদ এলাকার বাসিন্দা রং মিস্ত্রি মানিক সিকদার (৪০), নগরীর ২৯ নম্বর ওয়ার্ডস্থ কাশিপুর এলাকার এনছাফ আলীর ছেলে অটোরিকশাচালক খোকন (৩৫), বরিশালের কাশিপুরের গণপাড়া এলাকার ইদ্রিস খানের ছেলে দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রার চালক সোহেল (২৫), বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার সাগরপাড় এলাকার মোখলেস হাওলাদারের স্ত্রী পারভীন (৩৫) এবং মাধবপাশা এলাকার মেহেরুননেছা (৫০)।

নিহত মেহেরুননেছার নাতি আব্দুল্লাহ (৭), সুমন (২৫), তন্নি (১৭) এবং দুলাল হালদারকে (৩০) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বরিশালে বাস-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭

প্রকাশের সময় : 08:42:21 pm, Friday, 22 March 2019