সংবাদ শিরোনাম:

বরিশালে ফণীর প্রভাবে বৃষ্টি, ঝোড়ো হাওয়া

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:15:14 pm, Friday, 3 May 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

বরিশালে ফণীর প্রভাবে বৃষ্টি, ঝোড়ো হাওয়া,

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এ ছাড়া বাতাসের গতিবেগও বৃদ্ধি পেয়েছে। এদিকে ফণীর কারণে বরিশাল থেকে আজ শুক্রবারও কোনো লঞ্চ ছেড়ে যায়নি।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আবদুল হালিম মিয়া জানান, ভারত পেরিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে অগ্রসর হওয়ায় বাতাসের গতিবেগ কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাতাসের গতিবেগ রয়েছে ১০ থেকে ২০ কিলোমিটার। তবে বৃষ্টিপাতের পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

বরিশাল বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, আবহাওয়া পরিস্থিতি ভালো না থাকায় লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে। অপরদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশালের নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে।

ফণী মোকাবেলায় বরিশাল জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে ফণীর প্রভাবে বৃষ্টি, ঝোড়ো হাওয়া

প্রকাশের সময় : 07:15:14 pm, Friday, 3 May 2019