বরিশালে পিডিবির নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মানববন্ধন Latest Update News of Bangladesh

সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




বরিশালে পিডিবির নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মানববন্ধন

বরিশালে পিডিবির নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মানববন্ধন




নিজস্ব প্রতিনিধি॥ বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের গাড়ীর কাজ করতে বিলম্ব হওয়ায় মেকানিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল দশটায় নগরীর অশি^নী কুমার টাউন হলের সামনে জেলা মোটরযান মেকানিক ইউনিয়নের আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে মোটরযান মেকানিক ইউনিয়ন সভাপতি নির্মলেন্দু রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ কামাল চৌধুরীসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, বুধবার পটুয়াখালীতে বরিশাল পিডিবির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের গাড়ির টাইমিং বেল ছিড়ে গেলে নগরীর বলাকা মটর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে মেকানিক পাঠাতে বলে ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের ড্রাইভার। সেখানে মেকানিক পাঠাতে বিলম্ব হওয়ায় বুধবার বিকেলে ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই ওয়ার্কশপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পিডিবির লোকজন।

এসময় বক্তরা ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের অপসারনসহ বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনের দাবী জানান। দাবী না মানা হলে তিন দিনের কর্মবিরতি ও পরবর্তীতে দেশব্যাপী কর্মবিরতিতে যাওয়ার ঘোষনা দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD