বরিশালে ধর্ষককে বাদ দিয়ে বাবার নামে কন্যা ধর্ষণের চার্জশীট ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ধর্ষককে বাদ দিয়ে বাবার নামে কন্যা ধর্ষণের চার্জশীট !

বরিশালে ধর্ষককে বাদ দিয়ে বাবার নামে কন্যা ধর্ষণের চার্জশীট !




ভয়েস অব বরিশাল//বরিশাল নগরীর গোরস্থান রোডে শিশু কন্যাকে ধর্ষনের মামলায় অভিযুক্ত হিসেবে বাদী বাবার নাম উল্লেখ করে আদালতে চার্জশীট জমা দিয়েছে তদন্তকারী পুলিশ কর্মকর্তা। আদালতে উপস্থাপনের জন্য মঙ্গলবার (০৯ অক্টোবর) সংশ্লিষ্ট জিআরও’র কাছে তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই রফিকুল ইসলাম মৃধা এই চার্জশীট দাখিল করেন।

এর আগে গত ৯ এপ্রিল নিজ বাসায় শিশু কন্যা ধর্ষনের অভিযোগে বাবা বাদী হয়ে ধর্ষক হাফিজুল তাওহীদের নাম উল্লেখ করে কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়। আসামী তাওহীদ শিশুকে ধর্ষনের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

কিন্তু তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম মৃধা তার তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত আসামী ধর্ষক তাওহীদের নামের স্থানে মামলার বাদী ও ধর্ষিত শিশু কন্যার বাবার নাম উল্লেখ করেছেন। প্রতিবেদনে শিশু কন্যা ধর্ষিত হওয়ার প্রমান পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম মৃধা বলেন, আমার জানামতে চার্জশীটে ভুল নেই। যদি ভুল হয়, তবে সম্পূরক চার্জশীটে সংশোধন করে দেয়া হবে।

মামলা সুত্রে জানা গেছে, শিশু কন্যার বাবা ও ধর্ষক পূর্ব পরিচিত। ঘটনার দিন বিকেলে শিশু কন্যা গোরস্থান রোডের ভাড়া বাসায় একা ছিল। এই সুযোগে তাওহীদ বাজার এনেছে জানিয়ে ঘরে প্রবেশ করে। পরে ছুরি দিয়ে ভয় দেখিয়ে শিশু কন্যাকে ধর্ষন করে। পরে শিশু কন্যার চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে। এর আগে ধর্ষক তাওহীদ পালিয়ে যায়। এ ঘটনায় শিশু কন্যার বাবা মামলা করে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD