বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বরিশালে আ.লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:12:10 pm, Tuesday, 26 February 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:বরিশাল জেলার তিনটি উপজেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল মঙ্গলবার।

এদিন বিকেল ৫টা পর্যন্ত তিনটি উপজেলায় অন্য কোনো প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা না দেয়ায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত তিন প্রার্থী।

তারা হলেন- বাকেরগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান সামসুল আলম চুন্নু, গৌরনদী উপজেলা পরিষদে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী এবং আগৈলঝাড়া উপজেলা পরিষদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রইচ সেরনিয়াবাত।

এছাড়া গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যানের দুটি করে চারটি পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নির্বাচিত হতে যাচ্ছেন।

তারা হলেন- আগৈলঝাড়া উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ও বর্তমান ভাইস চেয়ারম্যান মলিনা রাণী রায় এবং গৌরনদী উপজেলা পরিষদে বর্তমান ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী ও জিনিয়া আফরোজ হেলেন। এই দুই উপজেলায় চারটি ছাড়া ভাইস চেয়ারম্যান পদে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

বরিশাল জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. নুরুল আলম বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষদিনে চেয়ারম্যান পদে বাকেরগঞ্জ, গৌরনদী ও আগৈলঝাড়ায় একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গৌরনদী ও আগৈলঝাড়ায় ভাইস চেয়ারম্যানের চারটি পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা অনুযায়ী একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বরিশালে আ.লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন

প্রকাশের সময় : 11:12:10 pm, Tuesday, 26 February 2019