বরিশালের জাহাঙ্গীর রাজধানীতে গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের জাহাঙ্গীর রাজধানীতে গ্রেফতার

বরিশালের জাহাঙ্গীর রাজধানীতে গ্রেফতার

বরিশালের জাহাঙ্গীর রাজধানীতে গ্রেফতার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর কদমতলী এলাকা থেকে সৌদি আরবে মানবপাচার করার অভিযোগে চক্রের মূল হোতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) তাদের আটক করা হয়।

 

 

শুক্রবার (২ ডিসেম্বর) বিকালে র‌্যাব-৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক এ তথ্য জানান।

 

 

গ্রেফতার অভিযুক্ত ব্যক্তিরা হলেন মূল হোতা বরিশাল বাকেরগঞ্জের কাজী আরশেদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৫১) ও তার সহযোগী রংপুর মিঠাপুকুরের মৃত আব্দুল জব্বারের ছেলে লিপিয়ার হোসেন (৫২)। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়।

 

 

এএসপি ফারজানা হক জানান, অভিযুক্ত দুজনের জনশক্তি রফতানির কোনও লাইসেন্স না থাকা সত্ত্বেও তারা ভুক্তভোগীদের কাছ থেকে সৌদি আরবে উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা-খাওয়া ফ্রিসহ চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

 

 

এ ছাড়া সৌদি আরবে পাঠানোর পরে সেখানে এই চক্রের সদস্যরা ভুক্তভোগীদের জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায় করে আসছিল বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 

 

এএসপি জানান, রাজধানীর কদমতলী থানায় তাদের বিরুদ্ধে মানবপাচার দমন আইনে একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD