সংবাদ শিরোনাম:

বরগুনায় ২০ মণ জাটকা জব্দ!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:03:53 pm, Tuesday, 4 January 2022
  • 24 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে দুটি ট্রাকসহ ২০ মণ জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় ভ্রাম্যমাণ আদালতে দুই ট্রাক ড্রাইভারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, সোমবার (৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তালতলী-আমতলী আঞ্চলিক সড়কে ইসলামিয়া হাসপাতালের সামনে থেকে উপজেলার ফকিরহাট মৎস্য বন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা জাটকা দুটি ট্রাক আটক করে উপজেলা মৎস্য বিভাগ।

এ সময় ট্রাক দুটিতে তল্লাশি করে ২০ মণ জাটকা জব্দ করা হয়। পরে ট্রাক ড্রাইভার শহিদুল ইসলাম ও বেলালকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন দুই ড্রাইভারকে ৮ হাজার টাকা জরিমানা করে ট্রাকটি ছেড়ে দেয়। রাতেই জব্দকৃত জাটকা উপজেলা চত্বরে নিয়ে বিভিন্ন এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

তালতলী উপজেলা মৎস্য অফিসার মো. মাহবুবুল আলম জাটকা জব্দের বিষয়ে নিশ্চিত করে বলেন, আমাদের নিয়মিত অভিযানে ২০ মণ জাটকাসহ দুটি ট্রাক আটক করা হয়। পরে জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়েছে। ট্রাকের দুই ড্রাইভারকে ৮ হাজার জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় ২০ মণ জাটকা জব্দ!

প্রকাশের সময় : 10:03:53 pm, Tuesday, 4 January 2022