সংবাদ শিরোনাম:

বরগুনায় স্কুলছাত্রী অপহরণ কুয়াকাটা থেকে উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:40:03 pm, Saturday, 3 October 2020
  • 11 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার নবম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে অপহরণের অভিযোগে সময় টিভি বরগুনার নিজস্ব প্রতিবেদক মো: আবদুল আজিমকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। অপহৃত স্কুলছাত্রী বরগুনা পৌর শহরের এক হিন্দু বস্ত্র ব্যবসায়ীর মেয়ে।

শনিবার ভোর ৪টার দিকে মহিপুর থানা পুলিশ কুয়াকাটায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা পৌর শহরের হিন্দু ধর্মালম্বী এক বস্ত্র ব্যবসায়ী তার নবম শ্রেণী পড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগে শুক্রবার রাতে সদর থানায় সময় টিভির সাংবাদিক আবদুল আজীমসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় বরগুনা থানা পুলিশ ও মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে পর্যটন এলাকা কুয়াকাটা থেকে গ্রেফতার করেছে।

মহিপুর থানার ওসি মো: মনিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত সাংবাদিক আজিমের বিরুদ্ধে করা অপহরণ মামলার বিষয়টি বরগুনা পুলিশ আমাদের অবহিত করলে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতারের পর বরগুনা সদর থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। আসামী আজিম ও উদ্ধারকৃত ছাত্রীকে বরগুনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় স্কুলছাত্রী অপহরণ কুয়াকাটা থেকে উদ্ধার

প্রকাশের সময় : 03:40:03 pm, Saturday, 3 October 2020