সংবাদ শিরোনাম:

বরগুনায় র‌্যাবের অভিযানে ৩১ পাসপোর্টসহ দালাল আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:02:08 pm, Monday, 28 October 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥  বরগুনায় ৩১ পাসপোর্টসহ মো. এনামুল হক মিলন (৩৫) নামে এক দালালকে আটক করেছে র‌্যাব।সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে টাউন হল এলাকার তার একটি ভাড়া বাসা থেকে আটক করা হয়।আটক মিলন জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেনের আপন মামাতো ভাই।

পটুয়াখালীর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর কোম্পানি কমান্ডার মোঃ রইছ উদ্দিন জানান, এনামুল হক মিলন দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসের দালাল হিসেবে কাজ করতো এ অভিযোগে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৩১ পাসপোর্টসহ আটক করা হয়।

জানা যায়, বরগুনা পাসপোর্ট অফিসের দালাল হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে মিলন। গ্রাম থেকে পাসপোর্ট করতে আসা লোকজনের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে পাসপোর্ট করিয়ে দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে র‌্যাব তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৩১ পাসপোর্টসহ আটক করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিকী জানান, মিলনকে ৩১ পাসপোর্টসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় র‌্যাবের অভিযানে ৩১ পাসপোর্টসহ দালাল আটক

প্রকাশের সময় : 07:02:08 pm, Monday, 28 October 2019