বরগুনায় রিফাত হত্যা: তিন আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় রিফাত হত্যা: তিন আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন

বরগুনায় রিফাত হত্যা: তিন আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন

বরগুনায় রিফাত হত্যা: তিন আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন




বরগুনা প্রতিনিধি॥ বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তিন আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আইনজীবীরা। এ সময় এক আসামির পক্ষে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এ নিয়ে রিফাত হত্যা মামলায় চার আসামির পক্ষে সম্পূর্ণ ও এক আসামির পক্ষে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে।

 

 

মঙ্গলবার সকালে বরগুনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামানের আদালতে এ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এরপর বিকেল ৪টায় যুক্তিতর্ক চলমান রেখে আদালত মুলতবি ঘোষণা করেন বিচারক।

 

 

আদালত সূত্রে জানা গেছে, মামলার দুই নম্বর আসামি আল-কাইয়ুম রাব্বির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির, তিন নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাতের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট নাসির উদ্দিন, আট নম্বর আসামি রাফিউল ইসলাম রাব্বির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট মাসুদ খান ও নাসির উদ্দিন।

 

 

এছাড়া মামলার চার নম্বর আসামি রেজোয়ান আলী খান হৃদয়ের পক্ষে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট লুৎফর রহমান ও অলিউল্লাহ সবুজ। এর আগে ৩১ আগস্ট মামলার এক নম্বর আসামি রিফাত ফরাজীর যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

 

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ভূবন চন্দ্র হাওলাদার বলেন, প্রাপ্তবয়স্ক আসামিদের পক্ষে আইনজীবীরা আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এর আগে সোমবার মামলার প্রধান আসামি রিফাত ফরাজীর পক্ষে আইনজীবীরা যুক্তিতর্ক শেষ করেন। বাকি আসামিদের যুক্তিতর্ক শেষ হলে বিচারক এ মামলার রায়ের জন্য দিন ধার্য করবেন।

 

 

তিনি আরো বলেন, রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ প্রাপ্ত বয়স্ক ১০ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সঠিক যুক্তি তুলে ধরেছেন। এরপর সোমবার থেকে আসামিপক্ষে আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। এ মামলায় ৭৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

 

 

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন ও তার সহযোগীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করে। গুরুতর আহত রিফাত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওই দিনই মারা যান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD