বরগুনায় মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বরগুনায় মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বরগুনায় মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ




বরগুনা প্রতিনিধি॥ বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে আইয়ুব আলী (৩৫) নামের এক মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তিনি সদরে অবস্থিত বুড়িরচর দাখিল মাদরাসার একজন শিক্ষক। এ ঘটনায় শিশুটির বাবা বুধবার নয়টায় বরগুনা সদর থানায় মামলা দায়ের পর পুলিশ অভিযুক্ত আইয়ুব আলীর বাড়িতে অভিযান চালায়। তবে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে ব্যর্থ হয়।

 

 

ঘটনাটি শনিবার দুপুর ঘটলেও নানাবিধ হুমকি ও ক্ষমতার প্রভাব খাটিয়ে তা চাপা দেয়ার চেষ্টা চলছিল বলে জানা গেছে। ওই শিশুটির বাবা জানান, শনিবার দুপুরে শিক্ষক আইয়ুব আলী বাচ্চাটার সাথে খেলার জন্য তাদের ঘরে যায়। এসময় ওই শিক্ষক শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এতে শিশুটি কান্না শুরু করলে বাচ্চাটিকে ওই অবস্থায় রেখে চলে যান। শিশুটির মা বাড়িতে ফিরে তাকে প্যান্ট খোলা ও উল্টো অবস্থায় পড়ে থাকতে দেখেন। কারণ জানতে চাইলে সে মাকে বিষয়টি জানায়।

 

 

পরে শিশুটির বাবা আইয়ুব আলীর ভাই সাবেক ইউপি সদস্য ইসমাইলকে ঘটনাটি সম্পর্কে অবগত করেন। কিন্তু ঘটনা জানার পর ইসমাইল বিষয়টি কাউকে না জানানোর জন্য ভুক্তভোগী পরিবারের ওপর চাপ প্রয়োগ করে। একপর্যায়ে শিশুটিসহ ওই পরিবারকে নিজ বাড়িতে জিম্মি করে রাখে। খবর পেয়ে গণমাধ্যকর্মীরা ওই বাড়িতে গিয়ে পুলিশের সহায়তায় শিশুটিকে মা-বাবাসহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

 

অভিযুক্ত আইয়ুবের ভাই ইসমাইল মুঠোফোনে জানান, এরকম কোনো ঘটনার বিষয় আমার জানা নেই।

 

 

এ বিষয়ে বরগুনা থানার ওসি তরিকুল ইসলাম তরিক বলেন, শিশুর বাবা ইউনুস শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। বুধবার রাত নয়টার পুলিশ আইয়ুব আলীর বাড়িতে অভিযান চালায়। তবে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD