সংবাদ শিরোনাম:

বরগুনায় বিকাশ থেকে টাকা উত্তোলনকালে পুলিশের কাছে ধরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:04:05 pm, Saturday, 13 June 2020
  • 11 সংবাদটি দেখা হয়েছে

বরগুনায় প্রতিনিধি॥ বরগুনায় ফাঁদে ফেলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার সময় একজনকে আটক করেছে পুলিশ। নারী দিয়ে ফাঁদে ফেলে যুবককে জিম্মি করে বিকাশ থেকে টাকা উত্তোলনকালে হাতেনাতে তাকে আটক করা হয় ।

এ ঘটনায় পুলিশ সংশ্লিষ্ট নারীসহ আরো একজনকেও আটক করেছে। পুলিশ জানায়, জিম্মি করে রাখা যুবকের স্বজনের অভিযোগ পেয়ে শুক্রবার (১২ জুন) বিকেলে এদেরকে বরগুনা শহরের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।

এরা হচ্ছেন, কথিত সাংবাদিক মিজানুর রহমান সুমন গোলদার, চম্পা ও চম্পার মামাত ভাই লিমন। জিম্মি হওয়া পাথরঘাটা উপজেলার হরিণঘাটা এলাকার তোফাজ্জল মাস্টারের ছেলে মামুন (২৬) কেও উদ্ধার করেছে পুলিশ।

বরগুনা থানা পুলিশ সূত্র জানায়, আটক হওয়া সুমন গোলদারের ঘনিষ্ঠ পৌরশহরের পিটিআই এলাকার চম্পা নামের এক নারী পাথরঘাটার হরিণঘাটার মামুনের সাথে ভার্চুয়াল সখ্যতা তৈরি করে।

এর সূত্র ধরে শুক্রবার (১২ জুন) সকালে মামুনকে দেখা করার কথা বলে বরগুনায় ডেকে আনে চম্পা। মামুনকে নিয়ে সে ক্রোক এলাকার লিমনদের বাড়িতে নিয়ে লিমনের সহায়তায় একটি কক্ষে আবদ্ধ করে।

সুমন গোলদার ওই বাড়িতে গিয়ে পুলিশ পরিচয়ে মামুনকে মারধর করে এবং ৫০ হাজার টাকা দাবি করে। আত্মীয়-স্বজনদের সহায়তায় দুই দফায় সুমনের বিকাশ একাউন্টে ১২ হাজার দেয় মামুন।

এরপরও সুমন ও চম্পা আরো ২০ হাজার টাকা দাবি করে। বিষয়টি জানার পর মামুনের খালু জাকির হোসেন কালাম বরগুনা সদর থানা পুলিশকে ঘটনাটি জানান।

পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে বরগুনা ডক্টরস কেয়ার ক্লিনিকের সামনে একটি দোকানে মামুনের পাঠানো টাকা বিকাশ থেকে ক্যাশ আউটের সময় হাতেনাতে সুমনকে আটক করে। সন্ধ্যায় অভিযান চালিয়ে পিটিআই সড়ক থেকে চম্পা ও ক্রোক থেকে লিমনকে আটক করে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামুনের মা কহিনুর বেগম বাদি হয়ে আটক তিনজনের বিরুদ্ধে বরগুনা থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় বিকাশ থেকে টাকা উত্তোলনকালে পুলিশের কাছে ধরা

প্রকাশের সময় : 06:04:05 pm, Saturday, 13 June 2020