সংবাদ শিরোনাম:

বরগুনায় পাঁচটি ড্রাম চিমনি ইটভাটি গুড়িয়ে দিলেন পরিবেশ অধিদপ্তর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:18:51 pm, Wednesday, 10 March 2021
  • 11 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ত্রি-ফসলি জমিতে অবৈধভাবে গড়ে তোলা বরগুনার আমতলী উপজেলার পাঁচটি ড্রাম চিমনি ইটভাটি গুড়িয়ে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার। বুধবার দিনভর এ ইটভাটিগুলিতে অভিযান চালিয়ে গুড়িয়ে দেয়া হয়।

জানাগেছে, বরগুনার আমতলী উপজেলায় নয়টি ড্রাম চিমনি ইটভাটি রয়েছে। এ সকল ইটভাটিগুলো জেলা প্রশাসকের ছাড় পত্র, কৃষি অফিসের প্রত্যায়ন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ত্রি-ফসলি জমিতে অবৈধ ভাবে গড়ে তোলা হয়। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের নজর এড়িয়ে গত ১০ বছর ধরে এ ইটভাটি গুলো চালিয়ে আসছেন ইটভাটির মালিকরা।

বুধবার ওই নয়টি ইটভাটির মধ্যে এমএমবি, ফাইভ স্টার, এমএসবি, মৃধা ব্রিকস ও জোবায়দা ব্রিকস নামের পাঁচটি ড্রাম চিমনি ইটভাটিতে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে পটুয়াখালী র‌্যাব-৮’র সহায়তায় ইটভাটিতে অভিযান চালায়।

অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরসহ কোন বৈধ কাগজপত্র না থাকায় স্কেভেটার (ভেকু) দিয়ে পাঁচটি ইটভাটির ড্রাম চিমনি , ক্লিন, জাম স্টাইক কাঁচা ইট (রোদে শোকানো) ও পট গুড়িয়ে দিয়েছেন।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার, র‌্যাব-৮’র সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার বলেন, আমতলী উপজেলায় অবৈধভাবে গড়ে উঠা পাঁচটি ইটভাটি সম্পূর্ন গুড়িয়ে দেয়া হয়েছে। পর্যায় ক্রমে অবশিষ্ট অবৈধভাবে গড়ে তোলা সকল ইটভাটি গুড়িয়ে দেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় পাঁচটি ড্রাম চিমনি ইটভাটি গুড়িয়ে দিলেন পরিবেশ অধিদপ্তর

প্রকাশের সময় : 10:18:51 pm, Wednesday, 10 March 2021