সংবাদ শিরোনাম:

বরগুনায় নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্য আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:20:14 am, Friday, 20 March 2020
  • 11 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবির দাওয়াতি শাখার দুইজন সক্রিয় সদস্যকে আটক করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। বুধবার দিবাগত রাতে র‌্যাবের সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটককৃতরা হলো-বরগুনা সদর থানার গৌরিচন্নার আমতলী এলাকার মৃত হাতেম আলী হাওলাদেরর পুত্র আবু সালেহ (৪৫) ও কদমতলার খাজুরতলা এলাকার আলী আকবর মৃধার পুত্র ইউসুফ মিরাজ (৩২)। সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বুধবার সন্ধ্যায় বরগুনা থেকে আটককৃত আবু সালেহ ও ইউসুফ মিরাজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা জেএমবির দাওয়াতি শাখার সক্রিয় সদস্য।

উভয়ই শীর্ষ জেএমবি সদস্য সুলতান নাসির উদ্দিন ওরফে নাসিরসহ বিভিন্ন শীর্ষ জেএমবি নেতার সান্নিধ্যে জেএমবি কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্নস্থানে গমন করে। বর্তমানে তারা ছদ্মবেশে আত্মগোপনে থেকে উগ্রপন্থি কর্মকাণ্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্য আটক

প্রকাশের সময় : 01:20:14 am, Friday, 20 March 2020