বরগুনায় নির্বাচনী প্রচার মিছিলে অংশ নিতে গিয়ে সমর্থকের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:32:18 pm, Wednesday, 17 March 2021
  • 0 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নে একজন ইউপি সদস্যর নির্বাচনী প্রচার মিছিলে অংশ নিতে যাওয়ার পথে আব্দুল জলিল মুন্সী (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে তার মৃত্যু হয়। এলাকাবাসীর সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনী প্রচার মিছিলে অংশ নেওয়ার উদ্দেশ্যে আব্দুল জলিল মুন্সীসহ কয়েকজন বাড়ি থেকে রওয়ানা দেন।

কামরুলের বাড়ির নিকটে পৌঁছার পরে বুকে ব্যথা অনুভব করলে সঙ্গীরা বাড়ির ভেতরে নেন। এর কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জলিল মুন্সি পেশায় একজন কৃষক এবং ঢলুয়া ইউনিয়ন কৃষকলীগের প্রচার সম্পাদক ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

বরগুনায় নির্বাচনী প্রচার মিছিলে অংশ নিতে গিয়ে সমর্থকের মৃত্যু

প্রকাশের সময় : 03:32:18 pm, Wednesday, 17 March 2021