বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বরগুনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার,স্ত্রীর দাবি হত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:54:19 pm, Friday, 25 September 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলী উপজেলায় নিখোঁজ যুবকের মরদেহ গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নূর জামাল মোল্লা (৪০)।

শুক্রবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী লাইলি বেগমের দাবি তাকে হত্যা করে দুর্বৃত্তরা গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে রেখেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নূর জামাল মোল্লা উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের আলতাফ হোসেন মোল্লার ছেলে। তিনি একটি বেসরকারি সংস্থায় দীর্ঘদিন ধরে চাকরি করতেন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নূর জামাল বাড়ি থেকে বের হয়ে যান। এর পর থেকে জামাল নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাননি।

শুক্রবার সকালে তার বাড়ির পুকুরপাড়ে একটি গাছের সঙ্গে তোয়ালে প্যাঁচানো গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ স্বজনরা দেখতে পায়। নূর জামালের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও পরিধেয় কাপড়ে রক্তমাখা রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

নিহতের স্ত্রী লাইলি বেগম কান্নাজনিত কণ্ঠে বলেন, আমার স্বামী বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাসা থেকে বের হয়ে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে আমি পুকুরে মুখ ধৌত করতে গেলে গাছের সঙ্গে গলায় ফাঁস দেয়া তার মরদেহ দেখতে পাই।

তিনি আরও বলেন, আমার স্বামীকে দুর্বৃত্তরা হত্যা করে গলায় ফাঁস দিয়ে রেখেছে। আমি এ ঘটনার বিচার চাই।

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বরগুনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার,স্ত্রীর দাবি হত্যা

প্রকাশের সময় : 06:54:19 pm, Friday, 25 September 2020