সংবাদ শিরোনাম:

বরগুনায় তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:02:49 am, Wednesday, 9 September 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনায় গাঁজাসহ আটক যুবলীগ নেতা হাতকড়া নিয়ে পালানোর ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার তাদের প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে গোড়াপদ্মা গ্রাম থেকে ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিরাজ ও তার সহযোগী কাশেমকে ১০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে বাবুগঞ্জ তদন্ত কেন্দ্রে নিয়ে যায় পুলিশ।

গ্রেপ্তারকৃতদের হাতকড়া দিয়ে তদন্ত কেন্দ্রের জানালার গ্রিলের সাথে বেঁধে রাখা হয়। হঠাৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া খুলে মিরাজ পালিয়ে যায়। তার বিরুদ্ধে এর আগেও মাদকের বেশ কয়েকটি মামলা রয়েছে।

এ ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বাবুগঞ্জ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা রনজিৎ কুমার সরকার, সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও ডিউটিরত কনস্টেবল তৌহিদকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

প্রকাশের সময় : 02:02:49 am, Wednesday, 9 September 2020