সংবাদ শিরোনাম:

বরগুনায় গাঁজাসহ মাদক কারবারি আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:43:42 pm, Monday, 29 July 2019
  • 2 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥  বরগুনা বেতাগী উপজেলার কালিকাবাড়ি এলাকা থেকে ২শ ৭০ গ্রাম গাঁজাসহ মাইনউদ্দিন নামের এক মাদক কারবারিকে আটক করেছে বরিশাল র‌্যাব-৮-এর পটুয়াখালী র‌্যাবের গোয়েন্দা শাখার এএসআই সালাউদ্দীন।রবিবার (২৮ জুলাই) রাত ৯টার সময় এই আটকের ঘটনা ঘটে। মাইনউদ্দিন বরগুনা বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুরি ইউনিয়নের দক্ষিণ ভোরা গ্রামের মৃত নূরা আকনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাইনউদ্দিন গাঁজাসহ ইয়াবা কারবারের সঙ্গে জড়িত রয়েছে। তিনি আরও অনেকবার র‌্যাব ও পুলিশের হাতে মাদকসহ ধরা পরলেও মাদক কারবার বন্ধ করেনি।

এ ব্যপারে র‌্যাব গোয়েন্দা শাখার এএসআই সালাউদ্দীন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বেতাগীর কালিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২শ ৭০ গ্রাম গাঁজাসহ তাকে হাতে নাতে ধরতে সক্ষম হয়েছি।বেতাগী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, মাইনউদ্দিন একাধিক মদক মামলার আসামি। তাকে পুলিশ অনেকবার গ্রেফতার করেছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

বরগুনায় গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রকাশের সময় : 07:43:42 pm, Monday, 29 July 2019