সংবাদ শিরোনাম:

বরগুনায় এক কেজি গাঁজাসহ, গ্রেপ্তার ২

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:41:41 am, Saturday, 7 March 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি শাহিন (২৫) ও সোহাগ (২৬) কে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সারে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ওসি মো. আবুল বাশারের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি ও ওই এলাকার শাহআলমের পুত্র শাহিনের বসতবাড়িতে অভিযান চালিয়। এ সময় তাদের দুই জনকে আটক করা হয়। এ সময় শাহিনের তথ্যমতে তার বসতবাড়ি তল্লাশি করে পুলিশ এক কেজি গাঁজা উদ্ধার করে। একই সময় শাহিনের কাছে মাদক কিনতে আসা ক্রেতা একই এলাকার মনিরুল ইসলাম হাওলাদারের পুত্র মাদক কারবারী সোহাগ হাওলাদারকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার দুই মাদক কারবারিকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে। আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে এক কেজি একশ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় এক কেজি গাঁজাসহ, গ্রেপ্তার ২

প্রকাশের সময় : 12:41:41 am, Saturday, 7 March 2020