বরগুনায় এক শিক্ষার্থীকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় এক শিক্ষার্থীকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার

বরগুনায় এক শিক্ষার্থীকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার

বরগুনায় এক শিক্ষার্থীকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার




বরগুনা প্রতিনিধি॥ বরগুনায় এক শিক্ষার্থীর হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এর ২০ ঘণ্টা আগে তাকে অপহরণ করা হয়েছিলো বলে পরিবার অভিযোগ করে।

 

 

ওই শিক্ষার্থীর বাড়ি বরগুনার সদর উপজেলায়। এর আগে সোমবার সন্ধ্যায় বাড়ির সামনে থেকে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়।

 

 

পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ওই শিক্ষার্থী বাড়ির সামনে দাঁড়ানো ছিল। সন্ধ্যার পর ঘরে না ফেরায় মেয়েকে খুঁজতে শুরু করে। না পেয়ে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নেন। রাতভর খুঁজেও কোনো সন্ধান না পাওয়ায় মঙ্গলবার সকালে বরগুনা সদর থানায় বিষয়টি জানানো হয়।

 

 

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, বর্তমানে মেয়েটি অসুস্থ অবস্থায় জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার সাবেক ইউপি সদস্য ফারুক হোসেনের ছেলে সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD