সংবাদ শিরোনাম:

বরগুনায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:23:11 pm, Sunday, 15 March 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনায় অস্ত্র মামলায় মো. সজিব খান(৩৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে অস্ত্র আইনের অন্য একটি ধারায় তাঁকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দন্ড দুটি একই সঙ্গে কার্যকর হবে।

রোববার সকালে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-২এর বিচারক এ, ই, এম ইসমাইল হোসেন আসামীর উপস্থিতিতে জনাকীর্ন আদালতে এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মো. সজিব খান বেতাগী উপজেলার উত্তর করুনা গ্রামের মো. শাহজাহান খানের ছেলে। অস্ত্র আইনের ১৯ (ক) ধারার অপরাধের জন্য যাবজ্জীবন ও একই ধারার ১৯ (১) ধারার অপরাধে ৭ বছরের কারাদন্ডাদেশ প্রদান করে সাজার পরোয়ানাসহ আসামীকে জেল হাজতে প্রেরণ করে আদালত।

রাস্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আক্তারুজ্জান বাহাদুর ও অ্যাডভোকেট সঞ্জীব দাস। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশের সময় : 05:23:11 pm, Sunday, 15 March 2020