সংবাদ শিরোনাম:

বরগুনায় ইয়াবাসহ পৌর মেয়রের ছেলে মামুন গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:03:08 pm, Saturday, 17 August 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥  বরগুনায় একশ পিস ইয়াবাসহ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনের ছেলে নাসির আল মামুনকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।

পল্টন থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, মহানগর নাট্যমঞ্চের সামনে দুপুর পৌনে একটার দিকে নাসির আল মামুনকে তল্লাশি করা হয়। এ সময় মামুনের প্যান্টের পকেট থেকে একশ পিস ইয়াবা জব্দ করা হয়। এরপর তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

গ্রেফতার মামুনের বিরুদ্ধে তিনি নিজেই বাদী হয়ে পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। শনিবার মামুনকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় ইয়াবাসহ পৌর মেয়রের ছেলে মামুন গ্রেফতার

প্রকাশের সময় : 05:03:08 pm, Saturday, 17 August 2019