বরগুনায় ইউপি সদস্যর ধর্ষণে গৃহকর্মী অন্তঃসত্ত্বা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় ইউপি সদস্যর ধর্ষণে গৃহকর্মী অন্তঃসত্ত্বা

বরগুনায় ইউপি সদস্যর ধর্ষণে গৃহকর্মী অন্তঃসত্ত্বা




বরগুনা প্রতিনিধি।। বরগুনায় তরিকুল ইসলাম টুটুল নামে ইউপি সদস্যর (মেম্বার) ধর্ষণের শিকার ১৩ বছরের এক গৃহকর্মী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।

ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামে। রোববার (৯ জুন) সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় রাত ১১টার দিকে ভুক্তভোগীর বাবা বরগুনা থানায় অভিযোগ দায়ের করেন। জানা যায়, অভিযুক্ত তরিকুল বরগুনা সদর উপজেলার তিন নম্বর ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য।

তিনি ৫ বার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বর্তমানেও দায়িত্বে রয়েছেন। ধর্ষণের শিকার ওই কিশোরী অভিযুক্ত ইউপি সদস্যের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো।

সোমবার (১০ জুন) দুপুরে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, নির্যাতিতার বাবার অভিযোগ থানায় নেওয়া হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD