বরগুনায় আট বছরের শিশুকে পাশবিক নির্যাতন করেছে ৬০ বছরের বৃদ্ধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় আট বছরের শিশুকে পাশবিক নির্যাতন করেছে ৬০ বছরের বৃদ্ধ

বরগুনায় আট বছরের শিশুকে পাশবিক নির্যাতন করেছে ৬০ বছরের বৃদ্ধ

বরগুনায় আট বছরের শিশুকে পাশবিক নির্যাতন করেছে ৬০ বছরের বৃদ্ধ




বরগুনা প্রতিনিধি॥ বরগুনায় আট বছরের এক দৃষ্টিপ্রতিবন্ধী শিশু ইসমাইল দফাদার (৬০) নামে এক বৃদ্ধের পাশবিক নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকায়।

 

 

ইসমাইল দফাদার ওই এলাকার তোমেজ দফাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুটি ঘাস তুলতে যায়। সেখান থেকে আসার সময় ইসমাইল দফাদার তাকে পাশবিক নির্যাতন করে। এরপরে এ ঘটনা এলাকায় জানাজানি হয়ে যায়।

 

 

শুক্রবার বিকেলে সংবাদকর্মীরা শিশুটির পরিবারকে বরগুনা সদর থানায় অভিযোগ করার পরামর্শ দেন। পরে শিশুটির নানা থানায় অভিযোগ করেন।

 

 

স্থানীয়রা জানান, ইসমাইল দফাদার এর আগেও এ রকম কাজ করেছে। তখন ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে মিটমাট করা হয়। ওই সময় স্থানীয়রা তাকে জুতাপেটাও করে।

 

 

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম তারিকুল ইসলাম বলেন, আমি এ ঘটনা শুনেছি। শিশুটির পরিবার আমার কাছে এসেছিলেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD