সংবাদ শিরোনাম:

বরগুনার পাথরঘাটায় দুই জলদস্যু আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:38:49 pm, Thursday, 23 July 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় ডাকাতির পূর্ব প্রস্তুতির সময় অস্ত্র ও গোলাবারুদসহ দুই জলদস্যুকে আটক করা হয়েছে।

সুন্দরবনের জলদস্যুদের সংগঠিত হওয়ার সময় জলদস্যু রিপন বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনাও ঘটে। এ সময় রিপন বাহিনীর দুই সদস্যকে আটক করে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা।

বুধবার (২২ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে পাথরঘাটা উপজেলার হরিণঘাটা বনের ভিতরে পর্যটক ভিউ টাওয়ারের নিচে এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে ৪টি একনলা বন্দুক, ৬ রাউন্ড গুলি ও ২টি ছোড়া উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের মো. মহাসিনের ছেলে মো. রিয়াজ (২৩) ও একই এলাকার আ. মান্নানের ছেলে মো. রাজু (২৫)।

এ বিষয়ে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান বলেন, ৬৫ দিনের মৎস্য অবরোধ শেষে সাগরে যখন জেলেরা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল তখনই বিভিন্ন এলাকা থেকে আসা ৮/১০ জন জলদস্যু হরিণঘাটা বনাঞ্চলের ভেতরে একত্রিত হয়ে গোপন বৈঠকের পরিকল্পনা করছে- মর্মে আমাদের কাছে তথ্য আসে।

আমরা বিষয়টি আমলে নিয়ে রাত ৯টার দিকে ঝুঁকি নিয়ে হরিণঘাটা বনাঞ্চলে ভিতরে প্রবেশ করি। উপস্থিতি টের পেয়ে দস্যুরা কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। আমরাও পাল্টা গুলি ছুড়ি। তখন উভয়পক্ষের প্রায় ১৪-১৫ রাউন্ড গুলিবিনিময় হয়।

এরা তালতলী উপজেলার বগা এলাকার রিপন বাহিনীর সদস্য বলেও জানান তিনি। আটককৃতদের বিরুদ্ধে কোস্টগার্ড বাদি হয়ে অস্ত্র আইনে মামলা করে থানায় সোপর্দ করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনার পাথরঘাটায় দুই জলদস্যু আটক

প্রকাশের সময় : 01:38:49 pm, Thursday, 23 July 2020