সংবাদ শিরোনাম:

বরগুনায় গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ ,বসতঘরে হামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:16:40 pm, Sunday, 7 July 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা সংবাদদাতা॥  বরগুনার তালতলীতে এক গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা বসতঘরে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার শারিকখালী ইউনিয়নের রবিন চন্দ্র মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

রবিন চন্দ্র মন্ডলের স্ত্রী সবিতা রানী মন্ডল জানান, শুক্রবার গভীর রাতে তাদের ঘরের জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে তাকে ৮-১০ জনের একদল দুর্বৃত্ত ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ এক লাখ পাঁচ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও জমির দলিল নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সময় তার স্বামী সাবক ইউপি সদস্য রবিন চদ্র মন্ডলসহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না বলেও জানান তিনি।এ বিষয়ে তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে তালতলী থানা পুলিশ। ঘটনার পর থেকেই পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। ’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ ,বসতঘরে হামলা

প্রকাশের সময় : 03:16:40 pm, Sunday, 7 July 2019